জাতীয় সংসদের জাতীয় হুইপ ও বস্ত্র পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, সরকার সাধ্যমত সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করে সমাজের অস্বচ্ছল রোগীদের বিভিন্ন ভাবে অনুদান দিয়ে সেবা করে আসছে। এ সহায়তা চিকিৎসা ক্ষেত্রে অপ্রতুল হলেও সরকার এ অনুদান সেবা অব্যাহত রাখবে। ভবিষ্যতে অনুদানের পরিমান বাড়াতে কতৃপক্ষের কাছে অনুরোধ করা হবে।
মঙ্গলবার(১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইডস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগীদের আর্থিক সহায়তা ও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সম্প্রদায়ের শিক্ষার্থী ও অসহায় দুঃস্থ প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, উপজেলা বিএনপির আদিবাসি বিষয়ক নেতা নুর আলম সরকার দুলু ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান। এসময় সকল কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন