২০২৬ সালের ফুটবল ফিফা বিশ্বকাপকে ঘিরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ |মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বের নানা প্রান্তে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা | ফুটবল ফিফা বিশ্বকাপ কে বরণ করে নিতে যেন আয়োজনের কোন কমতি নেই |এরি ধারাবাহিকতায় বাংলাদেশেও থেমে নেই ফুটবলপ্রেমীদের আমেজ|
বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বড়মাঠের পাশে সিএমবি রোড থেকে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়| সকাল থেকে বৃষ্টি হলেও থেমে থাকেনি এ সময় ভক্তদের আনগনা |এসময় প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে আনন্দে মেতে উঠেন সমর্থকেরা| বিভিন্ন বয়সী নারী-পুরুষ এতে অংশ নেয়| ব্রাজিল সমর্থকদের ব্যানারে এ র্যালি অনুষ্ঠিত হয়| যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে| "দিনাজপুর কে দেখবে এবার গোটা বিশ্ব, সাথে নেইমার" এই স্লোগানে নেচে গেয়ে ব্রাজিলের খেলোয়াড়দের উৎসাহ প্রদানের মধ্য দিয়ে দিনাজপুর কে তুলে ধরতে ও বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে এ রেলি বের করা হয় বলে জানান আয়োজকরা|
তারা বলেন, দিনাজপুরের এই আনন্দ শোভাযাত্রা প্রমাণ করে দিল, ভৌগোলিক দূরত্ব যাই হোক না কেন, ফুটবলকে ঘিরে বাঙালির আবেগ আর উন্মাদনা সবসময়ই আকাশচু¤^ী| বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি শেষ হয়|
ব্রাজিল সমর্থক শোভাযাত্রার সমš^য়ক দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুজার সেতুসহ কয়েকজন সমš^য়ক এর আয়োজন করে| ব্রাাজিল সমর্থক গোষ্ঠী সদস্য এম বি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যাক ফুটবল ভক্ত অংশগ্রহণ করেন| ব্যতিক্রমী এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় জমান সাধারণ পথচারী ও অন্যান্য দলের সমর্থকরাও|