বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দিনাজপুর জেলা শাখার অটোমোবাইল ওয়ার্কশপ মালিকদের জীবনমান উন্নয়ন, তাদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি এবং ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কমিটি আগামী দুই বছরের (০৪/১০/২০২৬ থেকে ০৩/১০/২০২৮ পর্যন্ত) এই কমিটির অনুমোদন প্রদান করে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিঃ মোঃ জাহাঙ্গীর আলম এবং মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রঞ্জু স্বাক্ষরিত এক চিঠিতে দিনাজপুর জেলা শাখার কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও ব্যবসায়ীদের মধ্যে ঐক্য গড়ে তোলার নির্দেশনা প্রদান করা হয়।
অনুমোদিত ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে সভাপতি মোঃ সাইদুর রহমান বাবু, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মনজুরুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ওস্তাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুমার শর্মা, অর্থ সম্পাদক মোঃ রাকিব, সহ-অর্থ সম্পাদক শ্রী কমল মহন্ত কানাই বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মিনারুল ইসলাম মিনি, সহ-দপ্তর সম্পাদক মোঃ মফিজুল , সংস্কৃতি সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মামুন, কার্যকারী সদস্য মোঃ ওহিদুল ইসলাম, মোঃ আরাফাত, মোঃ শামীম রহমান, মোঃ উজ্জ্বল, মোঃ রনি, মোঃ রাজ্জাক আলী।
অনুমোদিত কমিটির ৬ জন উপদেষ্টার মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ওস্তাদ। উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম ওস্তাদ, উপদেষ্টা মোঃ কাউসার ওস্তাদ, উপদেষ্টা মোঃ দুলাল ওস্তাদ, উপদেষ্টা: মোঃ স্বাধীন ওস্তাদ, উপদেষ্টা: মোঃ সাদেক ওস্তাদ।
অনুমোদিত কমিটির চিঠিতে উল্লেখ করা হয় যে , অনুমোদিত কমিটির কর্মকর্তাবৃন্দ প্রতি মাসে নিয়মিত সভা আহ্বান করবেন এবং জেলা শাখার সকল অটোমোবাইল ওয়ার্কসপ মালিকদের সার্বিক কল্যাণ, ব্যবসায়িক মানোন্নয়ন ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার জন্য প্রয়োজনীয় পদক্ষে গ্রহণ করবেন। উক্ত অনুমোদন পত্রটি সদয় অবগতির জন্য দিনাজপুর জেলা প্রশাসক, দিনাজপুর পৌরসভার প্রশাসক , দিনাজপুর পুলিশ সুপার এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির নিকট অনুলিপি প্রেরণ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন