জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে রাজশাহীতে ফিরেছেন রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। তবে ঢাকায় থাকা অবস্থায় তাঁদের সরঞ্জাম বহনকারী গাড়ি থেকে আটটি লাগেজ উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলে ক্রিকেটাররা বিমানযোগে রাজশাহীতে ফেরেন। এর আগের দিন তাঁদের সরঞ্জাম নিয়ে একটি মিনি কাভার্ড ভ্যান রাজশাহীর উদ্দেশে রওনা হয়। ওই গাড়িতে ক্রিকেটারদের পাসপোর্ট, মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল।
পথে গাড়ি থেকে আটটি লাগেজ উধাও হওয়ার বিষয়টি জানাজানি হলে ক্রিকেটাররা পুলিশের কাছে অভিযোগ করেন। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা বিভাগও ঘটনাটি খতিয়ে দেখছে।
এদিকে, ঘটনার এক দিন পর আজ কয়েকটি লাগেজ উদ্ধার করা হয়েছে। ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন রাজশাহী বিভাগের এক ক্রিকেটার। বাকি লাগেজগুলোও উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন