আজ ১৫ অক্টোবর, বিশ্ব ছাত্র দিবস। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এপিজে আবদুল কালামকে শ্রদ্ধা জানাতেই তার জন্মদিনে বিশ্ব ছাত্র দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। ২০১০ খ্রিষ্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে।
এপিজে আবদুল কালাম শুধু একজন বিজ্ঞানী বা রাজনীতিবিদ ছিলেন না, ছাত্রজীবনের ওপর বরাবর গুরুত্ব দিয়ে এসেছেন। মনে করতেন, বিশ্বে ভালো ভবিষ্যৎ গড়তে পারে ছাত্ররাই। ছাত্রদের অবদানে তৈরি হয় সুঠাম, সুষ্ঠু সমাজ। ছাত্রদের প্রতি তার ভালবাসাকে সম্মান জানাতে ২০১০ খ্রিষ্টাব্দ থেকে জাতিসংঘ কালামের জন্মদিনকে বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালন করে থাকে।

এপিজে আবদুল কালাম বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আরও বড় কথা যে ভূমিকাতেই তাকে দেখা যাক না কেন, তিনি ছিলেন বিতর্কের ঊর্ধ্বে। শিক্ষক হিসেবে তিনি ছিলেন এক অনুপ্রেরণামূলক চরিত্র। ছাত্রসমাজের প্রতি তার অগাধ আস্থা ছিল। কালাম মনে করতেন, ছাত্র সমাজের প্রগাঢ় জ্ঞান দেশ গঠনে সাহায্য করে। ছাত্র সমাজকে তিনি এতটাই মূল্য দিতেন যে, রাষ্ট্রপতি থাকাকালীন বহুবার ছাত্রদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। সম্মান করতেন শিক্ষকদের। তিনি বিশ্বাস করতেন সুষ্ঠু সমাজ গঠনের মূল কারিগর শিক্ষক সম্প্রদায়। এমনকী নবীন প্রজন্মের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে তিনি একাধিক বই লিখেছিলেন। তার মধ্যে পাঠকমহলে বিশেষ জায়গা করে নিয়েছে, ইগনাইটেড মাইন্ডস।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন