শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে ঠাকুরগাঁওয়ের সীমান্ত ও শহরাঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও বিজিবি সেক্টর কমান্ডার সুরুজ মিয়া। এ সময় শহর ও গ্রামাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকার শ্রী শ্রী শান্তিনগর মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
সেক্টর কমান্ডার সুরুজ মিয়া বলেন, সবাই যেন শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক কিছু দেখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডার সম্মিলিতভাবে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন