ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের নির্বাচনী প্রচারণার খরচ জোগাতে নিজেদের ব্যাংকে সঞ্চিত অর্থ দান করেছে দুই শিশু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকার বালিয়া ইউনিয়নের বটতলী এলাকায় নির্বাচনী প্রচারণা চালান বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।
এ সময় দুই শিশু তাদের ব্যাংকে সঞ্চিত অর্থ তার হাতে তুলে দেয়।
এ সময় মির্জা ফয়সল আমিন দুই শিশুর জন্য সবার কাছে দোয়া চান। পাশাপাশি তিনি মসজিদের উন্নয়নে অর্থ দান করেন ।
নির্বাচনী প্রচারণাকালে তিনি ঠাকুরগাঁও ১ নির্বাচনী এলাকার উন্নয়ন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন