রংপুর সদর উপজেলার হরিদেবপুর পানবাজারে সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয়ে সার দোকানে অভিযান চালিয়ে অর্থ জরিমানা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁদের কোতয়ালী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, গোলাম মোস্তফা মনি,সে নিজেকে‘ভোরের আওয়াজ’ পত্রিকার পরিচয় দিতেন বলে জানা যায় এবং কামরুল হক, যিনি ‘একাত্তরের বার্তা’ পত্রিকার পরিচয়ে কার্যক্রম চালাতেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, তাঁরা নিজেদের সাংবাদিক ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হরিদেবপুর পানবাজারের সার দোকানে অভিযান চালিয়ে অর্থ জরিমানা করেন। তাঁদের পরিচয় ও কার্যক্রম নিয়ে সন্দেহ দেখা দিলে সাধারণ লোকজন তাঁদের আটক করেন। পরে কোতয়ালী থানা পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন