দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বয়স্ক ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ৫ নং সুজালপুর ইউনিয়নে এ বস্ত্র বিতরণ করেন মো. আমিনুল ইসলাম। তিনি জাতীয়তাবাদী বিপ্লবী দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং ৫ নং সুজালপুর ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বয়স্ক ব্যক্তির হাতে দুর্গাপূজার উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন। বিতরণকালে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মো. আমিনুল ইসলাম বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র প্রয়াস।
স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, মো. আমিনুল ইসলাম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং সুজালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন