ভারতের দিল্লির কনট প্লেসে আজ শুক্রবার তিরঙ্গা মিছিল করার ক্ষেত্রে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ওপর নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকৃতি জানিয়েছেন দিল্লি হাইকোর্ট। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা’ নেওয়ার বিষয়ে পুলিশের আশ্বাস আদালতের নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে জমায়েতের আহ্বান জানিয়েছেন অভিজিৎ দীপকে। সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তারের প্রতিবাদে এ মিছিলের ডাক দিয়েছেন তিনি।
এ কর্মসূচির বিরুদ্ধে আদালতে আবেদন করেন পালিকা বাজারের লাইসেন্সধারী এক ব্যবসায়ী অনিল কুমার গুপ্ত। তার আশঙ্কা, সেন্ট্রাল পার্কে বিক্ষোভ হলে ওই এলাকার ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হতে পারে এবং ব্যবসায়ীসহ সেখানে কর্মরত অন্য ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
শুনানিতে দিল্লি পুলিশ আদালতকে জানায়, আবেদনকারীর উত্থাপিত আশঙ্কার বিষয়টি বিবেচনায় নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩ নভেম্বর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন