তরুণ কিশোর শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক এবং সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পঞ্চগড়ে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারনা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক অফিসের তত্ত্বাবধানে সদর উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালন করা হয়। এতে পঞ্চগড় সদর উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের তরুন শিক্ষার্থীদের উদ্ভাবনকৃত ১২ টি বিজ্ঞান প্রকল্পের উদ্ভাবনী ধারনা প্রদর্শিত হয়। দুপুরে পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুন্নবী, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মোহন মিনজি এবং সদর উপজেলা প্রকৌশলী রমজান আলী, সদর উপজেলা মাধ্যমে শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবীর মো কামরুল হাসান শিক্ষার্থীদের প্রকল্পগুলো পরিদর্শন করে মূল্যায়ন করেন। পরে তাদের মূল্যায়নের ভিত্তিতে পুরুস্কার বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, মূলত নতুন যূগের ধারন প্রযুক্তির সাথে বিজ্ঞান পরিচিতি করতে সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদেরকে গড়ে তোলার প্রক্রিয়া আজকের এই কর্মসূচি সহায়ক হবে।
পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান জানান, অনুষ্ঠানে প্রদর্শিত ১২ টি প্রকল্পের মধ্যে নির্বাচিত একটি প্রকল্প জেলায় প্রদর্শন করা হবে জেলায় নির্বাচিত প্রকল্পটি রাজধানী ঢাকায় প্রদর্শন করা হবে। সেই সাথে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরস্কার হাতে তুলে দেন।
তিনি সাংবাদিকদের জানান, এটি নতুন ধরনের কর্মসূচি প্রধানমন্ত্রী আগামি ২৮ জুন এই কর্মসূচির সাথে সম্পৃকক্ত হবে। আমি মনে করি নতুন বিশে^র যে বিজ্ঞান প্রযুক্তিগত ধারনাকে সম্পৃক্ত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলার যে নতুন প্রক্রিয়া তা আজকের এই কর্মসূচি ইতিবাচক প্রভাব ফেলবে।