দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক নির্মূল কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন এর সঞ্চালনায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ফকির-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এবং পরিবার ও সমাজে নানা সংকট সৃষ্টি করে। তাই মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক নির্মূলে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ এবং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুলার রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন