সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সারাদেশের ন্যায় দিনাজপুরেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
গত ১৫ অক্টোবর রাতে আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান, পিভিএম, পিভিএমএস-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের পরিদর্শন দল দিনাজপুর পৌরশহরসহ পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পূজা মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি দায়িত্বে নিয়োজিত সদস্যদের সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, "পূজা মণ্ডপগুলোতে রাত-দিন সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিত করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের সাথে নিবিড় সমন্বয় রেখে দায়িত্ব পালন করতে হবে।"
পরিদর্শন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন