হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধমর্ীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুর শহরে প্রায় ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের দুস্থ, অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর শুক্রবার ২০২৬ দিনাজপুর শহরের পুলহাট মোড় প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি ও ১০,১১ ও ১২ নং ওয়ার্ডের দিনাজপুর পৌরসভার আসন্ন নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রাথর্ী সায়কা বেগমের আয়োজন ও সৌজন্যে ১১ ও ১২ নং ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত নির্বিশেষে দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। “সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। শারদীয় দুর্গোৎসব কেবল হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম উৎসবই নয়, এটি আমাদের আবহমান বাংলার সম্প্রীতি ও উৎসব মুখর সংস্কৃতির এক অনন্য প্রতীক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা মহিলা দলের সভাপতি ও ১০,১১ ও ১২ নং ওয়ার্ডের দিনাজপুর পৌরসভার আসন্ন নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রাথর্ী সায়কা বেগম। এ সময় সায়কা বেগম বলেন, আমি ওয়ার্ডবাসীর কল্যানে কাজ করে যেতে চাই। বিগত দিনেও আমি এই ওয়ার্ডবাসীর পাশে ছিলাম ও ভবিষ্যতেও থাকবো। আমি আপনাদের কাছে কিছুই চাই না, শুধু চাই আপনাদের দোয়া। আসন্ন দিনাজপুর পৌরসভার নির্বাচনে আবারও আমি প্রাথর্ী হব, সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারা জীবন জনগনের পাশে থেকে কাজ করে যেতে পারি।
অনুষ্ঠানের দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি নাজমা মসির, দিনাজপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, দিনাজপুর জেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা, সাধারন সম্পাদক শাহীন সুলতানা বিউটি, সদর উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মোছা: সালমা আকতার প্রমুখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন