শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব নুরজাহান আলিয়া মাদরাসা মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার অর্থ সম্পাদক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রিপন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরজাহান আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মুঈদ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার উপদেষ্টা মাওলানা মোঃ রুহুল আমিন, মোল্লা মোঃ তোয়াব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার ট্রেড ইউনিয়ন সম্পাদক শ্রমিক নেতা মোঃ আজিজুল ইসলাম, শ্রী ব্রজেন সরকার, মোঃ শাকিল, মোঃ আব্দুর রহিম, অটো শ্রমিক মোঃ ফয়সাল করিম রাজিব, মোঃ সোহেল রানা, মোঃ আরিফ প্রমূখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন