দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের জগদল দুর্গামণ্ডপ পরিদর্শন ও ফিতা কেটে উদ্বোধন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি জগদল দুর্গামণ্ডপে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। পরে তিনি মণ্ডপের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় দুর্গাপূজার সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন তিনি। তাঁর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
আপডেট বিডি ২৪
#বীরগঞ্জ #সুজালপুর #জগদলদুর্গামণ্ডপ #মনজুরুলইসলাম #দুর্গাপূজা #দিনাজপুর #আপডেটবিডি২৪
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন