বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের ৩০৩তম শাখা ভূষিরবন্দর শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের ৩০৩তম ভূষিরবন্দর শাখার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি আরডিআরএস বাংলাদেশ ডিভিশনাল ম্যানেজার রংপুর (পশ্চিম) মোঃ মোস্তাফিজুর রহমান সরকার বলেন, আরডিআরএস বাংলাদেশ তৃণমূল পর্যায়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য নারীদের স্বাবলম্বি করে গড়ে তোলার কাজ আমরা করে আসছি। তারই আলোকে দিনাজপুর অঞ্চলের ৩০৩তম শাখার আজ উদ্বোধন হচ্ছে। আপনাদের সার্বিক সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এগিয়ে যাবে। সম্মানীত অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১১নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজগার আলী মাস্টার। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর, শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডিভিশনাল ম্যানেজার রংপুর (পশ্চিম) মোঃ মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে উপকারভোগী জনগোষ্ঠির মাঝে ঋণ কর্মসূচীর আওতায় উক্ত শাখায় ঋণ বিতরণের শুভ সূচনা করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন