দিনাজপুরের ফাসিলাডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল।
শনিবার বিকেলে ফাসিলাডাঙ্গা স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত এ খেলায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ও পার্বতীপুর উপজেলার দুটি শক্তিশালী দল অংশ নেয়।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দিনাজপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম।
ফাসিলাডাঙ্গা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জোবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিরু, সহসাধারণ সম্পাদক মো. গোলাম মোর্শেদ খান (রাজন), দপ্তর সম্পাদক খন্দকার আফাজ উদ্দিন (রাঙ্গা) এবং কার্যনির্বাহী সদস্য মো. মাহামুদুল হাসান রাজুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। দ্বিতীয় সেমিফাইনালে নবাবগঞ্জ উপজেলা ও পার্বতীপুর উপজেলার দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নবাবগঞ্জ উপজেলা দল দুই গোল করে এবং পার্বতীপুর উপজেলা দল এক গোল করে। ফলে ২-১ গোলে জয় পেয়ে ফাইনালে ওঠে নবাবগঞ্জ উপজেলা দল।
ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের আক্রমণাত্মক ফুটবল, পাল্টাপাল্টি আক্রমণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই মাঠে উপস্থিত হাজারো দর্শককে মুগ্ধ করে। পুরো সময়জুড়েই দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজন করেন মো. আজিজুর রহমান সাজু, ইউসুফ আলী পল্টু এবং ফাসিলাডাঙ্গা স্পোর্টিং ক্লাবের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি এবং ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আজকরা আরো জানান এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি পরবর্তীতে মাইকিং এর মাধ্যমে দর্শকদের জানানো হবে
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন