বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলার আয়োজনে ৬৯তম জোটা ও ৩০তম জোটি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১.০০ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলা স্কাউটসের সহকারী কমিশনার মোঃ ইব্রাহিম হাবিবের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সম্পাদক ও ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফর রহমান মিঠু বলেন, "বিশ্ব স্কাউটস সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের নির্দেশনায় প্রতিছরই এই আয়োজন করা হয়। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় এই স্কাউটস জাম্বুরীতে অন্যান্য দেশের মতো ঠাকুরগাঁও জেলার স্কাউটরা অনলাইনের মাধমে যুক্ত হলো। তরুন স্কাউট বন্ধুদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই অংশগ্রহণের মধ্য দিয়ে তোমরা ইন্টারনেট ও আইসিটিতে আরো বেশি দক্ষ হয়ে উঠবে।"
জেলা স্কাউটস এর এএলটি প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন বলেন, "এই অংশগ্রহণের মাধ্যমে তোমাদের প্রতিভা বিশ্বের স্কাউট বন্ধুদের সামনে তুলে ধরতে হবে।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ সুচরিতা দেব, ঠাকুরগাঁও সদর উপজেলার স্কাউট লিডার মোঃ আব্দুল লতিফ প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিটের ইউনিট লিডার ও স্কাউট/গার্ল-ইন-স্কাউট সদস্যসহ শতাধিক জন উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন