এবার দিনাজপুরে ১ হাজার ৩শ ১৭ টি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল মনজুর করিম। আজ রোববার শহরের রাজবাটী দূর্গা পুজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি । পরিদর্শন শেষে পূজার নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন এসআরবি-১৩ এর অধিনায়ক। সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের আট জেলায় ৫ হাজার ১শ ৩৮টি দুর্গা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন লেঃ কর্ণেল মনজুর করিম।
তিনি বলেন, পূজায় পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসআরবি-১৩ এর পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন ও অপতৎপরতা ও গুজব রোধে গত ১৩ অক্টোবর থেকে পোশাকধারীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। আশাকরি সকলের সহযোগিতায় পূজার সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন