শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বিরল কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উদ্যোগে, বর্ণাঢ্য কবি গানের আসরের আয়োজন করা হয়েছে। আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টায় বিরল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ঐতিহ্যবাহী কবি গানটি অনুষ্ঠিত হবে।
এবারের কবি গানের আসরে মূল আকর্ষণ হিসেবে অবতীর্ণ হবেন উত্তরবঙ্গের দুই প্রখ্যাত ও জনপ্রিয় কবিয়াল।
তারা হলেন: বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সাধারণ সম্পাদক কবিয়াল ক্ষিতীশ চন্দ্র সরকার এবং চারণ কবি সংঘের মহিলা বিষয়ক সম্পাদিকা কবিয়াল প্রিয়া রাণী সরকার।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবহমান বাংলার লোক সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ কবি গানকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং শারদীয় উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সংস্কৃতিপ্রেমী ও দর্শক-শ্রোতাকে উপস্থিত থাকার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।
এলাকার ঐতিহ্যবাহী এই কবি গানের আসরকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় সাধারণ মানুষ এবং সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন