দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার (১২ জুন) দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ˆসয়দ ˆসয়দ জাহাঙ্গীর আলম| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল|
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন| অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনমুখী কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান|
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ˆসয়দ জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণদের উদ্ভাবনী শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে|
অনুষ্ঠানটি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ঊঊঝঝ) এবং এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ; সবার আগে বাংলাদেশ|”