দিনাজপুরের বীরগঞ্জে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপের তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করা হয়। বীরগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো: আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা সেবক দলের আহ্বায়ক আশরাফুল দুউলা খান বাবু, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলিমদ্দিন, পৌরসেচ্ছাসেবক দলের সদস্য সচিব
মো: সুজন আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপের তথ্য পৌঁছে দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন