পঞ্চগড় প্রতিনিধ্তিরুণদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে পঞ্চগড় সদর উপজেলায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে| গতকাল শুক্রবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী ওই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়| বিকেলে সমাপনি এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান|
এ প্রদর্শনীতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে| শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমাধান, স্টার্টআপ আইডিয়া ও বিভিন্ন গবেষণাধর্মী প্রকল্প উপস্থাপন করে| প্রদর্শনীতে “ডিসি পাওয়ার সাপ্লাইয়ের সাহায্যে অটোমেটিক মোটর কন্ট্রোল” প্রকল্প প্রদর্শন করে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ-২ প্রথম স্থান অর্জন করে| “রোবট সেফ” প্রকল্প উপস্থাপন করে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন দ্বিতীয় স্থান লাভ করে| এছাড়া এ্যাকুয়া রিনিউ সাসটেনইবল স্প্রিস প্রকল্প প্রদর্শন করে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (প্রভাতি) তৃতীয় স্থান অর্জন করে| অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়|