শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্যসচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে ‘সুস্থ জীবন অন্বেষণ কেন্দ্রের’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কেন্দ্রটির উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ।
দেওগাঁ ইমাম বখশ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রটির প্রধান উদ্যোক্তা সাহাজুল ইসলাম সাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ক্রীড়াবিদ ইউনুছ আলী, উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক তোফায়েল হোসেন, সহকারী শিক্ষক আব্দুল মোন্নাফ ও ব্যবসায়ী মহররম আলী।
আয়োজকেরা জানান, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণদের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার সুযোগ তৈরি এবং প্রশিক্ষকের মাধ্যমে অনুশীলনের পরিবেশ গড়ে তোলাই এ কেন্দ্রের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনে নিয়মিত ব্যায়াম ও খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদারে ভূমিকা রাখবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন