দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি এলাকায় ‘পাগল’ নামে পরিচিত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা দেখানো ও ওঝার কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাপের খেলা দেখাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন লোগেন হাসদা। এ সময় বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করতে গেলে একটি মাছাওলি সাপ তাঁকে কামড় দেয়। পরে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
লোগেন হাসদা চালনিপাড়া গ্রামের মৃত শংকর হাসদার ছেলে।
৮ নম্বর মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে লোগেন হাসদাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন