রংপুরের কাউনিয়া উপজেলায় ফকরুল আলম রতন (৫০) নামে বেসরকারি এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফকরুল আলম রতন ওই গ্রামের মৃত মতিয়ার রহমান তৌসিলদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন রতনের ওপর ধারারো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য ও বেশ কিছু বিষয় নিয়ে স্থানীয় কয়েকজনের সাথে রতনের বিরোধ চলে আসছি। এর জের ধরে থাকে হত্যা করা হয়েছে।
কাউনিয়া থানার ওসি বাদল চন্দ্র মণ্ডল বলেন, পূর্বশত্রুতার জের ধওে এই হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারিদেও গ্রেফতাওে চেষ্টা চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন