দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজালপুর ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শওকত জুলিয়াস জুয়েল।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজা উদ্যাপন কমিটির সদস্য, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও তাঁদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পরিদর্শনকালে তিনি পূজা উদ্যাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের গুরুত্ব তুলে ধরেন।
পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন