রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় লিখন মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবুল ড্রাইভার নামে আরও একজন আহত হয়েছেন।
আজ সোমবার রাতে উপজেলার বড়দরগা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বড়দরগা মাজারের সামনে মহাসড়ক পারাপারের সময় রংপুরগামী অজ্ঞাতনামা একটি বাস লিখন মিয়াকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে লিখন মিয়া ও মিঠাপুকুর উপজেলার শান্তিপুর এলাকার বাবুল ড্রাইভার আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত লিখন মিয়া পীরগঞ্জ উপজেলার বড়দরগা ইউনিয়নের আব্দুল মোন্নাফ ওরফে মান্নান মিয়ার ছেলে।
বড়দরগা হাইওয়ে থানার পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতপরিচয় একটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন