শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর সন্ধ্যায় তিনি কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপজেলার ৬১টি পূজামণ্ডপে তাঁর ব্যক্তিগত তহবিলের আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হয়। একই দিনে ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপে মোট ১ লাখ ৫ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।
পৌর শহরের শ্রী শ্রী শিব মন্দির দুর্গামণ্ডপে পৌরসভার অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ. এস. এম. শাহাদাত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর কোষাধ্যক্ষ শেখ সাহার আলী মতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, পৌর শাখার সভাপতি ও শিব মন্দির কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক, সংসদ সদস্যের সফরসঙ্গী মো. সাহাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজামণ্ডপ সংশ্লিষ্টরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ জানান, ফুলবাড়ী পৌরসভা প্রতিবছর পৌর এলাকার ঈদগাহ ও পূজামণ্ডপে বিশেষ অনুদান দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপে প্রতিটিতে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উৎসবকে ঘিরে সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন