দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশে পৌর শহরের পূজামণ্ডপ পায়ে হেঁটে পরিদর্শন করেছেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে তিনি পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি মন্দিরের আয়োজক, পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে আমিরুল বাহার পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজন সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
এ সময় তিনি বলেন, বিএনপি সরকারের নির্দেশনায় শারদীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে হবে।
পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও ভক্তরা যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতা ও সচেতন থাকার আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, পৌর যুবদলের আহবায়ক আরিফ মাসুম পল্লব, পৌর কৃষকদলের আহবায়ক রুবেল হোসেন, পৌরসেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: সুজন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম শিপলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাইমুর রহমান পুষ্প, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান , পৌর মহিলা দলের সভাপতি ছাবিনা ইয়াসমিন, পৌর ওয়ার্ড বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপে নবমীর সন্ধ্যায় ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন