দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) মনিপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৫৫ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ৭৪ হাজার ৫০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান রোধ, অবৈধ মালামাল জব্দ এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি সর্বদা দৃঢ়তা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন