দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে মোঃ রুবেল মিয়া (২৬) নামের এক গ্রাম পুলিশকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া উপজেলার ৪ নং শালখুড়িয়া ইউনিয়নের ইউনিয়নের শালখুড়িয়া গ্রামের এসেক্দার আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। পরে এলাকাবাসী ইউএনও এর কাছে অভিযোগ ও দিয়েছে। পরে গতকাল রাতে তাকে অভিযান চালিয়ে তাকে মাদক সেবন কালে হাতেনাতে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
নবাবগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন