শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে পুনর্ভবা নদীর সাধুর ঘাট পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করেন দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
২১ অক্টোবর শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে দিনাজপুর সদর থানাধীন পুনর্ভবা নদীর সাধুর ঘাট পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এবং দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ঘাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপসমূহ পর্যবেক্ষণ করেন। বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালি থানা, দিনাজপুর।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন