রংপুর সদর উপজেলার মানসিংহাপুর অফিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী ‘ডে-নাইট’ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের মাঠ জুড়ে শোভা পাচ্ছিল মাদক ও বাল্যবিবাহ বিরোধী নানা ব্যানার-ফেস্টুন। ঝালমুড়ি বিক্রেতা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভ্যানচালক মো. সিদ্দিক আলী এবং বিশেষ অতিথি ছিলেন জুতা সেলাইয়ের কারিগর (মুচি) বুদারু রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুন্সিপাড়া মসজিদের স্বেচ্ছাসেবী খাদেম এজাবুল মুন্সী, পরিচ্ছন্নতাকর্মী শংকর রায়, হাট পাহারাদার মোকাদ্দেস আলী এবং দিনমজুর কাশেম আলী।
ব্যতিক্রমী আয়োজনের উদ্যোক্তা সদস্য মোরশেদুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধান উদ্দেশ্য মাদক ও বাল্যবিবাহ রোধ করা। মানুষের পরিচয় তার পেশায় নয়, মানুষ হিসেবেই তার মর্যাদা হওয়া উচিত। তাই হাজারো মানুষের এই আয়োজনে সুবিধা বঞ্চিত ও শ্রমজীবী মানুষদের সম্মানিত করা হয়েছে। আমরা বার্তা দিতে চাই-মানুষের আসল পরিচয় মানুষই।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন