দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কবিগানের উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের নখাপাড়া সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে উক্ত কবিগানের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা উপদেষ্টা ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ও উপজেলা পরিষদ নিবাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ।
গ্রাম বাংলার লোকজ সংস্কৃতির অন্যতম ঐতিহ্য কবিগান। কবিয়ালদের ছন্দময় কথার লড়াই, পাল্টাপাল্টি যুক্তি, সুর ও তালের সমন্বয়ে কবিগানের আসর প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে বাংলার চিরায়ত লোকসংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা হবে।
স্থানীয়দের মধ্যে এ আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন