ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খ্রীষ্টান সম্প্রদায়ের সাধু আন্তনীরপর্ব উদযাপন উপলক্ষে প্রার্থনা সভা ও তীর নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মাঞ্জি পরিষদের আয়োজনে
দস্তমপুর মিশন মাঠ প্রাঙ্গণে তীর নিক্ষেপ প্রতিযোগিতা হয়।
এসময় বক্তব্য দেন মহেশপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল তিগ্যা, উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন্ট বিষ্ণুপদ রায়, বরবাড়ী - দস্তমপুর মিশন ফাদার আগষ্টিন কুজুর, পাড়িয়া বিএন ইএলসি মিশনের পালক রেভারেন্ড টোমাস টুডু, অনুষ্ঠানের সভাপতি সুনীল কিস্কু বাবলু, ফাদার আলবার্ট সরেন ও ফাদার বাবুরাম হাজদা, খেলা পরিচালনা কমিটির সদস্য বর্ণবাস কিসকু সহ আরো অনেক।
বরবাড়ী - দস্তমপুর মিশন ফাদার আগষ্টিন কুজুর বলেন, সাধু আন্তনীর পর্ব উপলক্ষে আদিবাসীদের ঐতিয্য ও একতা বৃদ্ধির লক্ষ্যে পীরগঞ্জ, বোচাগঞ্জ, রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর সহ ৪টি উপজেলার খ্রীষ্টান আদিবাসী সদস্যরা তীর নিক্ষেপ প্রতিযোগিতায় অংশনে।