দিনাজপুরের বিরলে পূর্ণভবা নদীতে নৌকায় পারাপারের সময় পানিতে পড়ে নিখোঁজ হওয়া আফজাল (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে কয়েক ঘণ্টার অভিযান শেষে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের বুজরুক বসন্তপুর মাদ্রাসা-সংলগ্ন পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। নদীটির ওই অংশ দিনাজপুর সদর ও বিরল উপজেলার মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নৌকায় নদী পারাপারের সময় আফজাল পানিতে পড়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আফজাল এর মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে দুপুর ১২টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত আফজাল বিরল উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ধূলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের মৃত গেদু মোহাম্মদের ছেলে।
স্থানীয় আমজনতা জানান এর আগে পানিতে পড়ে নিখোঁজ হইলে রংপুর থেকে ডুবুরির টিম আসতেই কয়েক ঘন্টা সময় লাগতো কিন্তু দিনাজপুরে ডুবুরির থাকায় দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালায় আফজাল এর মরদেহ উদ্ধার করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন