দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টায় বীরগঞ্জ সরকারি কলেজ রোডের গোলাপগঞ্জ মোড়ে অবস্থিত ইউনিয়নের প্রধান কার্যালয়ে ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো: রেজওয়ানুল ইসলাম রিজু, সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. কাজল, সাংগঠনিক সম্পাদক মো. জসিমসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং শ্রমিকদের ঐক্য ও কল্যাণে কার্যালয়টির গুরুত্ব তুলে ধরা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন