হিন্দু সম্প্রদায়ের লক্ষ্মীপূজা উপলক্ষে দিনাজপুরের হিলিতে বিভিন্ন পূজা পরিদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা
গতকাল বরিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় হিলি চারমাথা মোড় থেকে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর নেতৃত্বে মোটরসাইলে র্যালি রেব হয়ে বিভিন্ন পূজা পরিদর্শন করেন।
পরে হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বললে তারা রাস্তা, পূজার মন্ডপে বিদ্যুৎ বিষয় নিয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর, হিন্দু সম্প্রদায়ের সমস্যার কথা শুনে এবং মন্ত্রী মহোদায়ের সাথে দ্রুত কথা বলে সমাধানের আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে উৎসবটি সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন