লালমনিরহাটে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আলমগীর হোসেন নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ জুলাই লালমনিরহাট সদর উপজেলার প্রতিবেশী আলমগীর হোসেন পাঁচ বছরের ওই শিশুকে চকলেটের প্রলোভনে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে এসে মা বিস্তারিত জানায়। পরে গুরুতর অবস্থায় শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ভিক্টিমের বাবা বাদী হয়ে মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান। তিনি বলেন, এটি একটি লোমহর্ষক ঘটনা এবং রায়ে ন্যায়বিচার পেয়েছি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন