দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’-এর অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের এমপি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন
পরিদর্শনকালে প্রধান অতিথিকে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী হিসেবে মেলার পক্ষ থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের নিকট হতে সনদপত্র গ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন