নিরাপদ সডক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় সডক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসক ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা বেগম, প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক ড.মো মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীবসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য দেন, গাইবান্ধা বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক কামাল আহমেদ কাজল, জেলা মোটর মালিক সমিতির মুরাদ হোসেন, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাধারন সম্পাদক বিপ্লব ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে আইন মেনে চলা, ব্যক্তিগত সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
জেলা বিআরটিএ সুত্র জানায়, চলতি বছরে জানুয়ারী থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গাইবান্ধা জেলায় সড়ক দুর্ঘটনা হয়েছে ৮১ টি, আর নিহত হয়েছেন ৭৯ জন, আহতের সংখ্যা ৭৫ জন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন