পঞ্চগড়ের নতুন করে স্পোর্টস ২০২৬-২৭ সিজন ২ এর খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় গলেহা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন কুড়ি স্পোর্টস খেলোয়ার বাছাই কমিটির সভাপতি তোফায়েল প্রধান।
নতুনকুরি স্পোর্টস খেলোয়াড় বাছাই কমিটি সদস্য সচিব ও গলেহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকারিয়ার সভাপতিত্বে ও নতুন কুড়ি স্পোর্টস খেলার বাছাই কমিটির দলনেতা ও গলেহা হাট ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে জামাত কাজলদিঘি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আমিনা রহমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এই বাছাই পর্বে দাবা, ফুটবল, সাঁতার, মার্শাল আর্ট, ব্যাটমিন্টন, অ্যাথলেটিক্স, দীর্ঘলম্ফ, কাবাডি সহ বিভিন্ন খেলার খেলোয়াড় বাছাই করা হয়েছে।
পরে উপজেলা ও জেলায় পর্যায়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ থাকবে খেলোয়াড়দের।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন