প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত দেশব্যাপী ‘এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
২৮ অক্টোবর বুধবার ২০২৬ কালে দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ শত শিক্ষার্থীর মাঝে নিজ উদ্যোগে ফলজ, বনজ ও গাছের চারা বিতরন করেন দিনাজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুজার সেতু।
আবুজার সেতু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এই গাছ বিতরণের মূল উদ্দেশ্য হলো ছোটবেলা থেকেই তাদের পরিবেশ সচেতন করে তোলা এবং প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণই আগামীর সবুজ বাংলাদেশ গড়ার চাবিকাঠি।
এই সময় উপস্থিত ছিলেন দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী পরিচালক আবুল কাশেম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আখের আলী,সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, মোঃ জুয়েল হক, সাবিরা পারভিন মিতু প্রমূখ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন