নৈতিকতা ও মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষা কেন্দ্রে কুরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬ বুধবার দিনাজপুর শহরের ঈদগাহ বস্তি জামে মসজিদ প্রাঙ্গনে দিনাজপুর ইসলামিক ফাইন্ডেশন এর আয়োজনে এ কুরআন সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমী’র উপ-পরিচালক মোঃ শামীম সিদ্দিক, প্রধান আলোচক দিনাজপুর ইসলামিক ফাইন্ডেশনের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশন মৌশিক কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল ইসলাম।
অনুষ্ঠানে দিনাজপুর ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ শদীদুল্লাহ এর সভাপতিত্বে ও ফিল্ড অফিসার তৌহিদুল ইসলামের সঞ্চালনে আরও বক্তব্য রাখেন আলোচক শাহী জামে মসজিদের খতিব মাওলানা শওকত আলী, আলহাজ্ব আব্দুস সালাম হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, ঈদগাহ বস্তি জামে মসজিদের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম, সদস্য মীর মোস্তাফিজুর রহমান দুলাল, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আকতারুল ইসলাম, সাধারন কেয়ার টেকর শামছুল হক, নজরুল ইসলাম, শিক্ষক মাহমুদুল হাসান, শিক্ষিকা রুমা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং হামদ-নাত পরিবেশন করা হয়। আলোচনা শেষে শিশু শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দিয়ে ‘কুরআন সবক’-এর আনুষ্ঠানিক শুভসূচনা করেন অতিথিবৃন্দরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, “আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। তাদের মনে যদি ছোটবেলা থেকেই ইসলামের সঠিক শিক্ষা, নৈতিকতা, সততা এবং মানবিক মূল্যবোধের বীজ বপন করা যায়, তবে তারা ভবিষ্যতে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এই লক্ষ্য বাস্তবায়নে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রের শিক্ষকবৃন্দ, এলাকার বিশিষ্ট মুরুব্বীগণ, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন