দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ রক্ষার দাবিতে আজ বুধবার সকাল ১১ টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে খেলোয়াড়, সংগঠক, সামাজিক সাংস্কৃতি সংগঠন, ক্লাব, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের নাম করে মাঠটি অবরুদ্ধ করে রাখা হয়েছে এই মাঠটির অবাধ ব্যবহার নিশ্চিত করার দাবিতে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও জনসাধারণ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।
ঐতিহাসিক বড় মাঠটি অবিলম্বে সকল সাধারণ মানুষের জন্য অবমুক্ত করতে হবে।
আগামী ১৫ দিনের মধ্যে বড় মাঠ অবমুক্ত করা না হলে কঠোর কর্মসূচি হিসেবে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার হুশিয়ারি দেওয়া হয়েছে।
বক্তারা বলেন দিনাজপুর বড় মাঠ এ অঞ্চলের অন্যতম বড় ও ঐতিহাসিক মাঠ, যেখানে বিভিন্ন জাতীয় টুর্নামেন্ট, খেলাধুলা এবং বড় জমায়েত অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদের জামাত এই গোরে শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
মাঠ রক্ষা কমিটি কার্যকরী সভাপতি গোলাম নবী দুলাল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, বিএনপি'র সহ-সভাপতি আখতারুজ্জামান জুয়েল, অধ্যাপক আব্দুল জলিল, রেজাউর রহমান রিজু, এডভোকেট মেহেরুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন লাবু, মেহেরুল্লাহ বাদল, ডাক্তার শহীদুল্লাহ, অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব রেহাতুল ইসলাম খোকা।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পৌরসভার রেললাইন অবরোধ করে।
মানববন্ধনে ধর্মপ্রাণ মুসল্লী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, ছাত্র-ছাত্রী খেলোয়াড় সংগঠক উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন