কুড়িগ্রামের উলিপুরে নিজ শয়ন কক্ষ থেকে নিলুফা ইয়াসমিন (২১)নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। । ঘটনার পর থেকে তার স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ির নিখোঁজ রয়েছে বলে স্থানীয়রা জানান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নামার চর এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিলুফার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
নিহত নিলুফা ইয়াসমিন নামার চর এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের দোলন গ্রামে। তিনি নুর ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমগীরের সঙ্গে নিলুফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে পারিবারিক কলহ ও ঝগড়া-বিবাদ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। বুধবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্বিতণ্ডা হয় বলে জানা গেছে।
উলিপুর থানার ওসি শওকত আলী সরকার বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিলুফার মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে। এদিকে তার স্বামী ও শাশুড়ির অবস্থান এবং ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এরপর বৃহস্পতিবার সকালে শয়নকক্ষের বিছানায় নিলুফার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় বাড়িতে তার স্বামী ও শাশুড়িকে পাওয়া যায়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন