দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রাতের আঁধারে প্রায় এক শতক জমির শিমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
২৯ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাতে সিম গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা এতে ক্ষতির মুখে পড়েছেন দাউদপুর ইউনিয়নের মালদহ গ্রামের কৃষক ও জমির মালিক মো. হাফিজুর রহমান।
শিমগাছ কেটে ফেলায় তাঁর চাষাবাদ ও আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালদহ গ্রামে হাফিজুর রহমানের জমিতে শিমের চাষ করা হয়েছিল। কিন্তু রাতের কোনো একসময় দুর্বৃত্তরা জমিতে থাকা শিমগাছগুলো কেটে ফেলে বলে অভিযোগ করা হয়েছে।
সকালে জমিতে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পেয়ে হতাশ হয়ে পড়েন জমির মালিক। পরিশ্রম করে ফলন পাওয়ার আশায় চাষ করা গাছগুলো নষ্ট হয়ে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
কৃষিকাজের ওপর নির্ভরশীল একজন কৃষকের কাছে ফসল শুধু আয়ের উৎস নয়, পরিবারের জীবিকা নির্বাহেরও অন্যতম অবলম্বন। এভাবে রাতের আঁধারে ফসল নষ্ট করার ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কুদ্দুস জানান, এখনো অভিযোগ পায়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন