দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব) একেএম আল-আমিন।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন আহমেদ রয়েল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লাল মিয়া।
অনুষ্ঠানে বক্তারা কবি নজরুল এর জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন।
অনুষ্ঠানটির আয়োজক ছিল কবি নজরুল ইনস্টিটিউট ঢাকা।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিদের শুভেচ্ছা পুরস্কার ও সংগীত প্রশিক্ষণে অংশ অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং সাহিত্য পাঠ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষে একমনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন প্রভাষক মোঃ হারুন অর রশিদ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন